1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া সদর উপজেলার সাতমাথা, সেউজগাড়ী, হাড্ডিপট্টি ও চকসূত্রাপুর চামড়াগুড়াম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার বারোপুর দক্ষিণপাড়ার মৃত দেলোয়ার হোসেন দুলুর ছেলে মো. শাফিক রহমান (৩৮), চকসূত্রাপুর উত্তরপাড়ার মৃত আব্দুল জব্বার আকন্দের ছেলে মো. মুক্তার হোসেন (৪২), শাজাহানপুর উপজেলার সোসান কান্দি এলাকার মৃত জাবেদ প্রামাণিকের ছেলে মো. বেলাল প্রামাণিক (৬০) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উলিপুর এলাকার মো. শাহাদৎ হোসেনের ছেলে মো. রিফাত খান (২০)।

ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও একটি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে শাফিক রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মুক্তার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া বেলাল প্রামাণিক ও রিফাত খানকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team