1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

আদমদীঘিতে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার রামনীগ্রাম এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. রিমন (২০) এবং উথরাইল দক্ষিণপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মো. সৌরভ (২১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় দুই যুবককে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

পরে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রিমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং সৌরভকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team