
দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিনি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা: রুহুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, কিশমত গণকৈড় ইউনিয়ন পরিষদের প্রশাসক এম এ মতিন, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।