1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত  - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

মহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক ডাকবাংলা মাঠে আয়োজিত কারাম উৎসবে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি  দিলিপ পাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো.  ফজলে হুদা বাবুল। জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ উড়াও এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, এমপির সহধর্মিনী মুনিরা সুলতানা, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট পরিচালক মো. মুরাদ হাসান, উপদেষ্টা উজ্জল কুমার সরকার, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান প্রমুখ। এ কারাম উৎসবে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী নৃত্যদল অংশগ্রহণ করে। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার  বিতরণ করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team