1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাপাহারে কৃতী স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা, বিতরণ গ্রুপ ক্যাম্পের সনদ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সাপাহারে কৃতী স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা, বিতরণ গ্রুপ ক্যাম্পের সনদ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কৃতী স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আব্দুর রহমান (কল্লোল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্ত স্কাউটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতী স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team