1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরদৌসী খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ফেরদৌসী খাতুন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা চাঁন্দলাই মহল্লার আরিফুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান।

তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফেরদৌসী খাতুন হাসপাতালে ভর্তি হন। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত ১০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। অন্যরা এর আগে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত শুধু ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালেই ১ হাজার ৬২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। পৌরসভার সচিব মামুন অর রশিদ জানান, পৌরসভার আটটি টিম একযোগে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে।

পাশাপাশি বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন রামেক হাসপাতালে, দুজন বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় এবং জেলা হাসপাতালে ফেরদৌসী খাতুনসহ দুজনের মৃত্যু হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team