1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে জ্বালানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

রাবিতে জ্বালানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘দ্যা ক্লিন এনার্জি হরাইজন: এডভান্সিং পাওয়ার ইন্নোভেশন এন্ড গ্রিন টেকনোলজিস ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। রাবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসি’র চেয়ারম্যান (সিনিয়র সচিব) মুহাম্মদ ওয়াহিদ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজার সভাপতিত্বে এই সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হক ও অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেমিনারের কারিগরি সেশনে বিইপিআরসি’র পরিচালক (ইন্নোভেশন) ড. হাসান মাহমুদ বিইপিআরসির পরিচিতি ও কর্মকাণ্ড সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। সেখানে প্রবন্ধ উপস্থাপন করেন তিতাস গ্যাস ও ডিস্ট্রিবিউশন পিএলসির’র উপ-মহাব্যবস্থাপক সালমা সুলতানা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর মো. সফিকুল ইসলাম। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন বিইপিআরসি’র পরিচালক প্রফেসর রাশেদ কামাল।

খবর২৪ঘন্টা/এসএফ

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team