
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ২০২৬-২০২৭ অর্থবছরে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টেকহোল্ডার কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শামসুল করিম, সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার, পরীক্ষা ও মূল্যায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসেন এবং তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ পারভেজ।
কর্মশালায় বক্তব্য দেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং মৎস্যজীবী ইব্রাহিম হোসেন, জালাল উদ্দীন ও আব্দুর রশিদ প্রমুখ।
কর্মশালায় জবই বিল ও পার্শ্ববর্তী জলাশয়ের মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এ সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে তিনটি গ্রামের শতাধিক মৎস্যজীবী অংশ নেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।