1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫০) আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিষা গ্রামের একটি পানবরজ থেকে তাঁকে আটক করা হয়।

আটক আব্দুর রাজ্জাক করিষা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম, এসআই আতাউর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি মো. আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাঁর ছেলে মো. নবাব আলীর। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানবরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team