1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে ধনজইল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

মহাদেবপুরে ধনজইল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: মহাদেবপুর উপজেলায় ধনজইল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহবুবুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এনডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, ধনজইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মুহরী, সিনিয়র সাংবাদিক বরুন মজুমদার, মহাদেবপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ স্থানীয় বিএনপি এবং  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চারতলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় ৩টি শ্রেণী কক্ষ, ১টি ওয়াশ ব্লক এবং  সিড়ি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় মোট ৮৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁ এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team