1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রানীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ জেলার রানীনগর থানাধীন বড়িয়া পূর্বপাড়া, খানপুকুর, আবাদপুকুর ও রানীনগর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নওগাঁর ‘ক’ সার্কেলের একটি দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মোট পাঁচটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের তিনটি মামলায় তিনজনকে সাজা দেওয়া হয়। তাঁদের কাছ থেকে ১২টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া নিয়মিত মামলার আসামির কাছ থেকে ৫০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন রানীনগর উপজেলার বড়িয়া পূর্বপাড়া এলাকার বাদশা শেখ (৫০), মিলন প্রামাণিক (৪৫) ও নাসির শেখ (৩২)। তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, একই উপজেলার বড়গাছা উপরপাড়া এলাকার বাদশা ওরফে আদুরী (২৭) নামের একজনকে ৫০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে প্রসিকিউশন ও এজাহার দায়েরের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নওগাঁর পরিদর্শক মো. সাইফুল আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় নওগাঁর উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team