1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএর সচেতনতামূলক রোড শো - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএর সচেতনতামূলক রোড শো

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে রোড শো, লিফলেট ও স্টিকার বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), রাজশাহী সার্কেল।

রোববার (২২ নভেম্বর) বিআরটিএ রাজশাহী সার্কেলের উদ্যোগে নগরীর নওদাপাড়া ও ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক। এ সময় উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মো. সুমন হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

রোড শো চলাকালে বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানো, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে অসতর্কতা, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য এবং নিয়ম না মেনে যানবাহন চালানোর কারণে দুর্ঘটনা ঘটে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু বিআরটিএ বা ট্রাফিক পুলিশের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে চালক, মালিক, যাত্রী ও সাধারণ জনগণসহ সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবাই আইন মেনে চললে এবং সড়কে সচেতন আচরণ করলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

কর্মসূচির প্রতিপাদ্য ছিল, ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team