1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সমসাময়িক সংকট নিয়ে কথা হয়েছে। আমরা সমসাময়িক বিভিন্ন ঘটনা তুলে ধরেছি। একইসঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য অগ্নিসংযোগ ও প্রশাসনের দুর্বলতা নিয়েও কথা হয়েছে।

তিনি বলেন, আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। আগে যা ছিল তা আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি। বিএনপির পররাষ্ট্রনীতি। এখন একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন।

এর আগে দুপুর ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলটি সচিবালয়ে আসেন। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।

 

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team