1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) শুরু হবে। এ যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তামিম বলেন, আগামীকাল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্পচার করা হবে।

এর আগে গত ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্কের জন্য মঙ্গলবার দিন রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

২০২৫ সালের ১৭ ডিসেম্বর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।

এরপর ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝিতে তিনি গ্রেফতার হন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team