1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে ফেন্সিডিল ও মিনি ট্রাকসহ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিবগঞ্জে ফেন্সিডিল ও মিনি ট্রাকসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মার্চ, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮১৩ বোতল ফেন্সিডিল ও মিনি ট্রাকসহ বেলাল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। রোববার রাত ১২টার দিকে শিবগঞ্জের গোপালনগর মোড়ে অভিযান চালিয়ে মিনি ট্রাক থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বাজিতপুর পূর্বপাড়া এলাকার মৃত ছানা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জের গোপালনগরে ফিলিং স্টেশনের সামনের একটি মিনি ট্রাকে ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৮১৩ বোতল ফেন্সিডিলসহ বেলালকে আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team