1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিংড়ায় ইদগাহ মাঠ দখলের অভিযোগ, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সিংড়ায় ইদগাহ মাঠ দখলের অভিযোগ, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পাঁচলাড়ুয়া ইদগাহ মাঠ জোরপূর্বক দখলের অভিযোগ এবং দোকান ভাঙচুর, মালামাল লুট ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার হাতিন্দা ইউনিয়নের পাঁচলাড়ুয়া বাজারে পাঁচলাড়ুয়া এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সুমন রহমান, আব্দুল আজিজ, মর্জিনা খাতুন, ফুলজান বেওয়াসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আয়োজকদের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর পাঁচলাড়ুয়া ইদগাহ মাঠে নির্মাণকাজ চলাকালে নতুনবস্তী এলাকার লোকজন পাঁচলাড়ুয়া এলাকার বাসিন্দাদের ওপর হামলা করেন। এ সময় বাজারে পাঁচলাড়ুয়া এলাকার মালিকানাধীন ৮ থেকে ১০টি দোকান ভাঙচুর, মালামাল লুট ও মারধরের ঘটনা ঘটে।

আয়োজকরা জানান, এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর রাতে ৪৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।
সমাবেশ থেকে পাঁচলাড়ুয়া ইদগাহ মাঠ দখলমুক্ত করা, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team