1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার বনলতা আবাসিক এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. শাকিল আহমেদ (৩৭)কে গ্রেপ্তার করেছে এসআরবি ৫ এর সিপিএসসি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বনলতা আবাসিক এলাকার প্লট নম্বর ৪৫, রোড নম্বর ৫ এর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি ৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি আভিযানিক দল জানতে পারে, অপহরণ মামলার আসামি শাকিল ওই বাসায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে সাক্ষীদের উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল আহমেদ গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকার মো. ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শাকিল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় দায়ের করা একটি অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। গত ৮ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৬৫, ৩২৩, ৩৮৪, ৩৮৫, ৩৮৬, ৩৮০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর শাকিল আহমেদকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি ৫ জানিয়েছে, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারি, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন ব্যক্তিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team