1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে গাছ চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

নাটোরে গাছ চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

 

নাটোর প্রতিনিধি: নাটোরে গাছ চাপা পড়ে মোটর সাইকেল আরোহী মীর সাইফুল ইসলাম ইখতিয়ার (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ইখতিয়ার শহরের উত্তর বড়গাছা এলাকার মৃত মীর ফখরুল ইসলামের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান,হাগুড়িয়া এলাকার তার ছোট ভাইয়ের পেট্রল পাম্প থেকে মোটর সাইকেল যোগে নাটোর শহরের দিকে ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে তিনি সড়কের পাশের একটি গাছের নিচে গিয়ে আশ্রয় নেন। এ সময় ঝড়ে সেই গাছের একটি ডাল ভেঙ্গে তার ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছের ডালের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team