1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশের সময় : সোমবার, ৭ মে, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিক্সার চালকসহ এক যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিন অটোরিক্সাযাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হল- অটোরিক্সা চালক সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের মৃত খশেমের ছেলে জহুরুল ইসলাম (৪০), অপর জনের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সলঙ্গা থেকে যাত্রীবোঝাই অটোরিক্সাটি রামারচর এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। এতে আহত হন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team