1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে ১২ দফা দাবি আদায়ে কৃষক সমিতির স্মারকলিপি প্রদান - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

লালপুরে ১২ দফা দাবি আদায়ে কৃষক সমিতির স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

লালপুরা প্রতিনিধিঃ নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির কর্মসূচির অংশ হিসেবে ১২ দফা দাবি আদায়ে মঙ্গলবার লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের হাতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতি লালপুর উপজেলা শাখার নেতৃবন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতি লালপুর উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম রসুল, সাধারন সম্পাদক আব্দুস সামাদ, সহ সাধারন সম্পাদক বজলুর রহমান, উপজেলা ছাত্রমৈত্রীর সভাপতি তরিকুল ইসলাম শিবলু, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান তুষার প্রমূখ।

জেলার বাগাতিপাড়া উপজেলায় ১৩ দফা দাবি আদায়ে মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর হাতে অনুরুপ স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতি বাগাতিপাড়া উপজেলা শাখার নেতৃবন্দ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল করিম, সহ-সভাপতি মশিউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মাসুম, বাগাতিপাড়া উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল হাদী, সাধারন সম্পাদক আব্দুল আলীম, দপ্তর সম্পাদক আব্দুল মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team