1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে নারী থেকে পরিবর্তন হয়েছে পুরুষ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে নারী থেকে পরিবর্তন হয়েছে পুরুষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খাদিজা খাতুন সেতু নামের ১৯ বছর বয়সি এক তরুণীর নারী থেকে পুরুষে রুপান্তর হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের তাড়াশ গ্রামের দক্ষীন পাড়ার হাসমত আলীর মেয়ে।

আজ শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ একনজর দেখার জন্য ছুটে যায় তার বাড়িতে। সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভীর। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেধে উৎসুক জনতা আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভির সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

তরুণীর বাবা হাসমত আলী জানান, স্থানীয় স্কুল-কলেজ থেকে এসএসসি ও এইসএসসি পাশ করেন মেয়ে খাদিজা খাতুন সেতু। গত বছর ঢাকাস্থ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহপাঠি প্রথমে সেতুর পুরুষে রুপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন।

এর মাত্র কয়েকদিন পর সেতু নিজে থেকেই বাবা-মাকে জানিয়ে দেন। সেতুর মা নাজমা খানম জানান, তিনি অনাবৃত করে দেখেছেন মেয়েকে। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রুপান্তর হয়েছেন সেতু। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে।

রুপান্তরিত খাদিজা খাতুন সেতুর নাম রাখা হয়েছে মো. সাহুল সিদ্দিকী। নিজের রুপান্তরের বিষয়ে সাহুল সিদ্দিকী জানান, গত মার্চ মাসের ৩০ তারিখ দিবাগত রাতে ঘুম থেকে জেগে হঠাৎ তার শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে বাবা-মা ও নিকট আত্বীয়দের সঙ্গে আলাপ-আলোচনা করেন। এরপর এক অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে নারী থেকে পুরুষে রুপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. এহিয়া কামাল জানান, হরমনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team