1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম ফজলুর রহমান, বয়স ৪০ বছর। সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, ফজলুর রহমান পেশায় একজন শ্রমিক। তিনি সকালে বাঁশিলা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলেন।

এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত ফজলুর রহমান উপজেলার বাঁশিলা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team