1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগের প্রধান ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের কাছে এ কর্মসূচির আয়োজন করে জাসদ-ছাত্রলীগ। প্রায় একঘণ্টা ধরে চলা কর্মসূচিতে বক্তব্য রাখেন জাসদ নেতা আব্দুল হামিদ রুনু, মনিরুজ্জামান মনির, ছাত্রনেতা আব্দুল মজিদ প্রমুখ।

বক্তরা বলেন, জাফর ইকবালের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, বরং মুক্ত চিন্তার বাংলাদেশের উপর হামলা। এ ধরণের হামলা বন্ধ করতে না পারলে দেশের কেউ আর মুক্ত চিন্তা করার সুযোগ পাবে না।

খবর২৪ঘণ্টা.কম/নজ  

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team