1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

মহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ডাকবাংলো মাঠে সন্ধানী ইস্ট ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের উদ্যোগে এবং মহাদেবপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সার্বিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ ৩ (মহাদেবপুর বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষক দলের সহসভাপতি মো. ইমরুল কায়েস সাজু, সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাফফর রহমান, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইব্রাহিম সরকার, সম্পাদক ও খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন আলম, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম বাদল, সাবেক চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. সিদ্দিকুর রহমান, ডা. লুৎফুর কবির চৌধুরী, ডা. আসিফ আহমেদ, ডা. মো. আবু সুফিয়ান শাহ, ডা. মোহাম্মদ মিথুন, ডা. এস এ এম শাহরিয়ার হোসেন, ডা. তানভীর আনজুম, ডা. সরওয়ার হিমেল, ডা. রাকিবুল হাসান, ডা. জহিরুল ইসলাম রাজু, ডা. শাকিল আহমেদ, ডা. আসাদোজ্জামান শোয়েব, ডা. আমিনুল ইসলাম অমি, ডা. মুশফিকা বিনতে মোসলেম ও ডা. সাহিদা আক্তার চিকিৎসাসেবা প্রদান করেন।

এছাড়া মেডিকেল শেষ বর্ষের শিক্ষার্থী তাফসির আহমেদ খান, মাহফুজুর রহমান, মিঞা মো. অর্ণব, মোহাম্মদ মোমেন, মেহনাজ আফরীন মীম, মাইশা মেহজাবিন, সাদিকা পারভীন, জিন্নাতুন নাহার, হৃদয় মিত্র, সালেহ আহমেদ বাধন ও রাজিয়া ইসলাম রিয়া ক্যাম্পে সহযোগিতা করেন।

ক্যাম্পে ৫২০ জন রোগীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ও ওজন মাপাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team