1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোর বড়াইগ্রামে ট্রাক চাঁপায় সাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

নাটোর বড়াইগ্রামে ট্রাক চাঁপায় সাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মে, ২০১৮

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাঁপায় জাহিদুল ইসলাম(২৪) নামে সাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত জাহিদুল উপজেলার মাঝগাও ইউনিয়নের তিরোইল পূর্বপাড়া গ্রামের মজিদ মিয়ার ছেলে ও বনপাড়া কলেজ ২ এর ডিগ্রি শেষ বর্ষের ছাত্র । রবিবার সন্ধ্যায় নাটোর-ঢাকা মহাসড়কের আহম্মেদপুর ফিলিং স্টেশন এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহিদুল আহম্মেদপুর এলাকায় কবিরাজের বাড়ীতে তার মাকে দেখে সাইকেল যোগে তিরোইল নিজের বাড়িতে ফিরছিলেন। এসময় আহম্মেদপুর ফিলিং স্টেশন এলাকায় পৌছালে দ্রুতগামীর একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে তার দেহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মাড়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ছিন্ন বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে। ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team