1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু সাইদ (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার শ্রমিক।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ  জানান, সন্ধ্যায় ছয় শ্রমিক নিয়ে ইট ভাঙার মেশিনটি কড্ডার দিকে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক পেছন থেকে মেশিনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সাইদ নিহত হন। এসময় আহত হন আরো চার শ্রমিক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team