1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন।

মঙ্গলবার (০৬ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৩ ও নারী ৬ জন মারা গেছেন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন, কুষ্টিয়ার একজন, চুয়াডাঙ্গার একজন ও জয়পুরহাটের একজন ছিলেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team