1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালে করোনায় আরো ১২ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে করোনায় আরো ১২ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
রামেক হাসপাতাল

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৭ জন, ২ জন রাজশাহীর, ২ জন নওগাঁ জেলার ও ১ জন নাটোর জেলার বাসিন্দা।

মৃতদের মধ্যে আটজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বাকি চারজন উপসর্গ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। এদের মধ্যে  আইসিইউতে মারা গেছেন তিনজন। বর্তমানে রাজশাহী মেডিকেলে আক্রান্ত ২০৭ করোনা রোগী চিকিৎসাধীন।  গত বছর মার্চে দেশে করোনা শুরুর পর থেকে রাজশাহী মেডিকেলে একদিনে একসঙ্গে এতজনের মৃত্যু আগে হয়নি।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team