1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইনসহ অস্ত্র উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইনসহ অস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। এ ঘটনায় ভাই-বোনকে আটক করা হয়েছে। একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।

সোমবার (২৩ নভেম্বর) এসআরবি-৫ রাজশাহীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।

সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

অন্যদিকে, সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক দুজন সম্পর্কে ভাই-বোন। তাঁদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে এসআরবি।

সংবাদ সম্মেলনে গত ছয় মাসে এসআরবির মাদক ও অস্ত্রবিরোধী অভিযানের সাফল্যও তুলে ধরা হয়। এ সময়ের মধ্যে বাহিনীটি প্রায় ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে। এসব অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৯ জনকে।

এ ছাড়া একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team