1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে  আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম ইউসুফ বাবু। ২২ জুন মঙ্গলবার দিবাগত রাতে রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার বক্ষব্যাধী হাসপাতালের সামনে একজন ব্যক্তি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে ডিবির ওই দল ঘটনাস্থলে পৌঁছে ইউসুফ বাবুকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে হেরোইন অপর মাদক ব্যবসায়ী কালুর নিকট হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজের কাছে রেখেছে। সে আরও জানায়, তারা একত্রে দীর্ঘদিন হেরোইনের ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team