1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ফেন্সিডিলসহ মাহাবুল হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাবুল হোসেনের ছেলে। সোমবার রাতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার এস, এম, ফজলুল হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মাহাবুল হোসেনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য নিজের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team