1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী মেডিকেলে করোনায় ১৪ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেলে করোনায় ১৪ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। সোমবার (১৯ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। করোনা আক্রান্ত হয়ে ২৫০ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৫৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫০৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৪৯ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৩৭টি নমুনায় ৮৯ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৫৯ শতাংশ।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ২ জন, পাবনার ১ জন ও কুষ্টিয়ার ২ জন রয়েছেন। করোনায় মারা গেছেন রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, পাবনার ১ জন ও কুষ্টিয়ার ১ জন। উপসর্গে রাজশাহীর ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ২ জন ও কুষ্টিয়ার ১ জন মারা গেছেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team