1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার গোকুল পলাশবাড়ী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়া।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোকুল পলাশবাড়ী উত্তরপাড়া এলাকার নব-জাগরণ যুব সংঘ কার্যালয়ের সামনে পাকা সড়ক থেকে ওই নারীকে আটক করা হয়। পরে তার দেহ ও ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৫টি প্যাকেটে থাকা মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নারী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের গড় মহাস্থান পাথরপাড়া এলাকার মৃত শাহজাহানের স্ত্রী মোছা. মরিয়ম বেগম (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় স্থানীয়দের ঘিরে রাখা ওই নারীর কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে এক কেজি ওজনের পাঁচটি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু মাদক উদ্ধার বা গ্রেপ্তারই নয়, এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এই ঘটনায় উদ্ধার হওয়া মাদকের চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team