1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

দুর্গাপুর প্রতিনিধি : দুর্গাপুরে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পাকা ঘর বিতরণ পূর্বক স্থানীয় সংবাদকর্মীদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিনি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, উপজেলা প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন। এ সময় দুর্গাপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুর্গাপুর উপজেলার সরকারী ‘ক’ শ্রেণীভূক্ত জমিতে গৃহহীন ও ভূমিহীন ছিন্নমূল মানুষের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যমে ৩২টি নান্দনিক পাঁকা ঘর ‘স্বপ্ননীড়’ তৈরী করা হয়েছে।
আগামী ২৩ জানুয়ারী শনিবার মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নির্মিত ঘরগুলো উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে ওই অসহায় পরিবারের সদস্যদের মাঝে তাদের স্বপ্নের পাঁকা ঘর ‘স্বপ্ননীড়’ গুলো হস্তাস্তর করা হবে।
উপজেলায় ৫৬ লাখ টাকা ব্যায়ে ৩২ টি গৃহহীন ও ভূমিহীন ছিন্নমূল পরিবারের জন্য নান্দনিক ভাবে নির্মিত হয়েছে পাঁকা ঘর ‘স্বপ্ননীড়’।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team