1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাপেন্টাডল সেবনের দায়ে যুবকের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

টাপেন্টাডল সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: বগুড়ার গাবতলীতে টাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মো. কামাল হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে গাবতলী উপজেলার সোন্ধাবাড়ী উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন গাবতলী উপজেলার সোন্ধাবাড়ী উত্তরপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুদরুজ্জামান রিশাদের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাস বা ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অভিযানে জব্দ করা টাপেন্টাডল ট্যাবলেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও সেবন রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবনের মাধ্যমে জনসাধারণের শান্তি ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team