1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগাতিপাড়ায় ট্রেনেকাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

বাগাতিপাড়ায় ট্রেনেকাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মালঞ্চি রেল স্টেশনের অদুরে রেল লাইনের উপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।।

স্থানিয়রা জানান, সকাল ৮ টার দিকে স্টেশনের দেড়শ গজ উত্তর দিকে রেল লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন । এরপর বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান তারা। পরে খবর পেয়ে সান্তাহার রেলওয়েথানা পুলিশ ঘটনাস্থলে পৌছে।

সান্তাহার রেলওয়েথানা পুলিশ এর এসআই সুকুমার চন্দ্র বর্মন জানায়, নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৭ বছর। ট্রেনে কাটা ওই নারীর মুখ মন্ডল বিকৃত হওয়াই তাকে চেনার উপায় নেই। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team