1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে মাদকসহ ৫ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ডিএনসির অভিযানে মাদকসহ ৫ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী, চকসূত্রাপুর চামড়াগুদাম ও হাড্ডিপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও তিনটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়া সদরের পুরান বগুড়া এলাকার মৃত বারি মন্ডলের ছেলে মো. সাইদুল (৪৫), কাহালুর দেউগ্রাম এলাকার বছির উদ্দিনের ছেলে মো. শফিউল আলম (৪২), বগুড়া সদরের উত্তর কাটনারপাড়া এলাকার মৃত জিন্না শেখের ছেলে মো. বারিক শেখ (৪০), শিবগঞ্জের দক্ষিণ কৃষ্ণপুর মধ্যপাড়া এলাকার মৃত মোনতাজের ছেলে মো. মিজু (২৪) এবং বগুড়া সদরের কলোনী এলাকার মৃত সালামের ছেলে মো. সোহেল (১৯)।

ডিএনসি সূত্রে জানা যায়, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সাইদুল, শফিউল আলম ও বারিক শেখকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মিজুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং সোহেলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ডিএনসির নিয়মিত অভিযানের অংশ হিসেবে বগুড়া সদরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসহ পাঁচজনকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উদ্ধার করা গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team