1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

মহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক (অবঃ) মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, এনায়েতপুর ওয়াজেদীয়া এনায়েতপুর ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ এনামুল হক মন্ডল, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফারজানা খানম ক্যামেলিয়া।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ মোঃ মোবারক আলী, মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ সেলিনা পারভীন, কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বারিকুর রহমান, তাতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনিতা রানী প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি প্রথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি স্কুল ও কলেজ এবং মাদ্রাসা থেকে ১ জন করে শিক্ষক উপস্থিত ছিলেন।

এর আগে একটি র‍্যালি  উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে  সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team