
মহাদেবপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে খাজুর ইউপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) মোঃ আব্দুল হাকিম শামসি এর অবসর জনিত বিদায় সংবর্ধনা এবং অপর সহকারী শিক্ষক চাইনা খাতুনের অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে খাজুর ইউপি উচ্চ বিদ্যালয় ৪ আগস্ট রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জুলফিকার আলী’ র সভাপতিত্বে আলোচনা সভা শুরু করে এবং তা চলে বেলা আড়াইটা পর্যন্ত। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের শরিক চর্চা শিক্ষক ইলিয়াস আলী। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এবং বিশেষ বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মোঃ আব্দুল হাকিম সামসি এবং সদ্য প্রয়াত সহকারী শিক্ষক চায়না খাতুনের স্বামী হামিদুর রহমান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক ভিপি আমজাদ আলী সরদার, উক্ত বিদ্যালয়ের আরেক প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাস ,সাবেক সহকারী শিক্ষক মহিউদ্দিন ,সাবেক সহকারী শিক্ষক আসসালাতুজ্জামান আরজু , সাবেক শরীর চর্চা শিক্ষক মাজেদ আলী,উক্ত বিদ্যালয়ের এসএসসি প্রথম ব্যাচের ছাত্র উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাংবাদিক লিয়াকত আলী বাবলু ,সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সাবেক ছাত্র রুহুল আমিন লেলিন ,সাদ্দাম হোসেন, জামাতে ইসলামের মাওলানা রেজোয়ান প্রমূখ। উল্লেখ্য যে উক্ত বিদ্যালয়ে শিক্ষক অবসরের দিনেই এরকম একটি অনুষ্ঠান এই প্রথম।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।