1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে টিন ও অর্থ প্রদান - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ভোলাহাটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে টিন ও অর্থ প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোকে দেখতে এসে তাৎক্ষণিক ঘোষণায় উপজেলা প্রশাসনের পক্ষে প্রত্যেকটি পরিবারকে আলাদা আলাদা ভাবে ১ বান্ডিল টিন ও নগদ ৩হাজার টাকা প্রদান করেছে।

টিন ও নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলি মুনিমুল হক, যুগ্ম সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, অর্থ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, দলদলী ইউপি আ’লীগ সভাপতি বাচ্চু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহালত আশরাফুল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য গত ৩ মার্চ বিকেল ৫টার দিকে উপজেলার ময়ামারী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, তাৎক্ষনিক সহযোগিতায় ক্ষতিগ্রস্থদের মাঝে ১ বান্ডিল টিন ও নগদ ৩হাজার টাকা সহায়তা করা হল। ৩ মার্চ ক্ষতির সাথে সাথে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, লবণ, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রয়োজনীয় সহায়তার জন্য প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team