
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন,রোপা আমন ধান,শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন,গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাক-সবজি উৎপাদন এবং বৃক্ষরোপণ কর্মসূচীর কৃষি উপকরণ সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ আল সাদীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আসিফ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান,পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা তরবিয়াতের সেক্রেটারি মেহেদী হাসান,উপজেলা যুববিভাগের সেক্রেটারী এস এম মুহতাসিম বিল্লাহ,উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইভি সুলতানা,উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকসহ সুধীজন।উল্লেখ্য,উপজেলায় মোট ৭ হাজার ৪২০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হবে বলে কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে।
খবর২৪ঘন্টা/জগসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।