লালপুর প্রতিনিধিঃ শনিবার নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মিজানুর রহমান মিজানকে (৪৫) আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোধড়া গ্রামে তার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টি উস্কে দেওয়া এবং সম্প্রতি একটি ইসলামী জালসার প্যান্ডেলে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
লালপুর থানার (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপি থেকে আ’লীগে যোগ দিলেও নাশকতা সৃষ্টির ইন্ধনে যোগান দিয়ে থাকেন সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। সে কারণেই তাকে আটক করে শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।