1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

রাজশাহীতে ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

রাজশাহী মহানগরীতে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তি রাজশাহী মহানগরীর পবা থানার পানিশাইল পশ্চিমপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩২)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ২০ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার মারিয়া গ্রামের বাসিন্দা আজিবুর

রহমানের বাড়ির সামনে একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম ঘটনাস্থলে পৌঁছে আসামী রেজাউল করিমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত তার মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team