1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে যাত্রীর চুরি করা কাপড় সহ অটো চালক আটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

রাজশাহীতে যাত্রীর চুরি করা কাপড় সহ অটো চালক আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

রাজশাহী মহানগরীতে চুরির ঘটনায় সিসিটিভির ভিডিও ফুটেজের সূত্র ধরে ১ চোরকে গ্রেফতার করে মালামাল উদ্ধার করেছে পুলিশ। আটক আসামী হলো, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হাদিরমোড়ের মৃত হাবিবুর রহমানের ছেলে রাব্বি (২২)।
পুলিশ জানায়, ফিরোজ আহম্মেদ (৪৫) ১৪ জুলাই বিকেরে মহিষবাথানের নিজ বাড়ি থেকে বোয়ালিয়া থানার কুমারপাড়ায় কুরিয়ার করার জন্য ৩০ হাজার টাকা মূল্যের তিন কার্টুন কাপড় ও আনুষঙ্গিক ওষুধ নিয়ে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে রওনা হয়। বিকেল পৌণে ৫টার দিকে পরিবহণ সার্ভিসে পৌঁছে এক কার্টুন কাপড় বুকিং করার জন্য যায়। এ সময় অটোচালক কৌশলে দুই কার্টুন কাপড় ও আনুষঙ্গিক ঔষধ নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে ফিরোজ আহম্মেদ (৪৫)কে সাথে নিয়ে সিএন্ডবির মোড় সাব-কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং অটোরিক্সা চালককে শনাক্ত করে।
এরপর বোয়ালিয়া মডেল থানার একটি দল তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে হাদির মোড় থেকে অটোরিক্সা চালক রাব্বিকে আটক করে। এ সময় তার হেফাজত হতে চুরি হয়ে যাওয়া ২ কার্টুন কাপড় ও আনুষঙ্গিক ঔষধ উদ্ধার করে এবং তার ব্যবহৃত অটোরিক্সা জব্দ করে। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team