1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ৮ জন জুয়াড়ি আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ৮ জন জুয়াড়ি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হলেন, রাজশাহী মহানগরীর মতিহার থানার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের বিলাতের ছেলে আকতার (৪৫), মৃত ওয়াজ আলীর ছেলে মোক্তার (৩৮) ও চরশ্যামপুর গ্রামের মৃত ইয়াছিন মন্ডলের ছেলে মতিউর রহমান (৪০), মৃত আজিজুল খাঁর ছেলে রবিউল ইসলাম (৩৫), মৃত কাইউম উদ্দিনের ছেলে মতিউর রহমান (৫৫) এবং কাটাখালী থানার কিসমত কুখন্ডী গ্রামের সাইফুলের ছেলে সাহেদ (৩০), আবুল কাশেমের ছেলে রাকেশ (৩২), আশরাফ আলীর ছেলে পিন্টু আলী (৩০)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ( ৬ জুলাই) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত¡াবধায়নে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার আকতারের বাড়ী থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team