1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সর্বনিম্ন ভাড়া ৫টাকা রেখে রাজশাহীতে অটোর ভাড়া ১ থেকে ২ টাকা বৃদ্ধি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সর্বনিম্ন ভাড়া ৫টাকা রেখে রাজশাহীতে অটোর ভাড়া ১ থেকে ২ টাকা বৃদ্ধি

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
অটোরিক্সা

সর্বনিম্ন ভাড়া ৫ টাকা রেখে রাজশাহী মহানগরীতে রুট ভেদে অটোরিকশার ভাড়া ১ থেকে ২ টাকা বৃদ্ধি করা হয়েছে। আজ সোমবার রাজশাহী সিটি কর্পোরেশন নতুন এ ভাড়া বৃদ্ধি করে তালিকা দেয়। গত ৭ ফেব্রুয়ারি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ঘোষণা অনুযায়ী রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিক্সার ভাড়া পুননির্ধারন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। যা আগামী ১৬ ফেব্রুয়ারি হতে

নতুন ভাড়া বৃদ্ধি

কার্যকর হবে। ভাড়ার তালিকা রাজশাহী সিটি কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে অটোরিক্সা মালিক/চালকদের রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ হতে যথাযথ কর্তৃপক্ষ স্বাক্ষরিত ভাড়ার তালিকা সংগ্রহ করে অটোরিক্সা‘তে প্রদর্শন করতে হবে। উল্লেখ্য যে, রুট ভেদে ১ থেকে সর্বোচ্চ ২ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৫ টাকা পূর্বের ন্যায় বহাল থাকবে।

 

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team