1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে বাল্যবিয়েতে জড়িত থাকার অভিযোগে ৩ জনের সাজা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বাল্যবিয়েতে জড়িত থাকার অভিযোগে ৩ জনের সাজা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্যবিয়েতে জড়িত থাকার অভিযোগে তিন জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান । তিনি বাল্যবিয়েতে জড়িত থাকার অভিযোগে মেয়ের পিতা আবু তালহা কে ছয় মাস, বর আব্দুল্লাহ আল মামুন কে একমাস ও বরের ভাই সেলিম কে ছয় মাস কারাদণ্ড প্রদান করা হয়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক মোতাহার আলী জানান, সোমবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের আবু তালহার অষ্টম শ্রেণি পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়ের (15) সাথে নাচোল উপজেলার কসবা

ইউনিয়নের আঝইর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন (19) এর স্থানীয় এক মৌলভী দিয়ে গোপনে বিয়ে সম্পন্ন করা হয় । বিষয়টি স্থানীয়রা জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করলে তিনি উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমানকে সেখানে বিষয়টি তদন্ত পূর্বক ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দেন। আদালতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এতে জড়িত থাকার অভিযোগে মেয়ের পিতা আবু তালহা কে ছয় মাস,বর আব্দুল্লাহ-আল-মামুন কে এক মাস ও বরের ভাই সেলিমকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team