1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কে আকস্মিকভাবে আগুন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কে আকস্মিকভাবে আগুন

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকোপার্কে আকস্মিকভাবে আগুন লেগে পার্কের কাশবন পুড়ে ছাই হয়েছে। তবে সিরাজগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকোপার্কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফোন পেয়ে উল্লাপাড়া ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দর্শনার্থীদের ছুড়ে ফেলা সিগারেটের আগুনে কাশবন পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কাশবন পুড়ে যাওয়া ছাড়াও ইকোপার্কে অন্য কোনো ক্ষতি হয়নি।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team