1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে এক কেজি হেরোইনসহ বাসচালক আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জে এক কেজি হেরোইনসহ বাসচালক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাসচালক মো. ডালিমকে (৩৫) গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

এর আগে বুধবার গভীর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ বাসচালককে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাসচালক ডালিম চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করা হয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস’র চালকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। বাসচালক ডালিম পুলিশ হেফাজতে আছে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় মামলা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team