1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২০ জনের প্রাণহানি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২০ জনের প্রাণহানি

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জন। এর মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন।

বুধবার (৭ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় রাজশাহীর ৭ জন, পাবনার ৪ জন, নওগাঁর ৩ জন, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জে ২ জন করে এবং কুষ্টিয়া এবং মেহেরপুরের ১ জন করে মারা গেছেন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৩৭ দিনে মোট ৫০৪ জনের মৃত্যু হলো।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৪৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৯২% শতাংশ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪৫৪টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৪৭০ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৬ জন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team